বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

বারদীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ী পিটিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাবিকৃত দুই লাখ টাকা না পেয়ে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে নগদ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে বারদী ইউনিয়নের চেঙ্গকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার বিচার দাবি করায় ক্ষিপ্ত হয়ে তার বাড়ির গোয়াল ঘরের পাশে দুটি ঘরের গাদায় অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় সোমবার সকালে আহত ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত হেলাল উদ্দির হাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন ও তার ভাই সৌদী প্রবাসী তোফাজ্জল হোসেনের কাছ থেকে একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে নাসিরউদ্দিন ভূঁইয়া ও তার লোকজন দীর্ঘদিন ধরে ২ লাখ টাকা চাদা দাবি করে আসছে। এ টাকা না দিলে তাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গত রোববার বিকেলে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন আড়াইহাজারের বিষ্ণান্দী হাটে গরু বিক্রি করে বাড়িতে ফেরার পথে নাসিরউদ্দিনের বাড়ির সামনে নাসিরউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে নাজমুল হক, আরিফ,মনির হোসেন , ফজলুল হকসহ ১০-১২জনের একটি দল এলোপাথারীভাবে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে তার সঙ্গে থাকা গরু বিক্রির ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত জাহাঙ্গীর হোসেনকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে স্থানীয়দের কাছে বিচার শালিস দাবি করায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে জাহাঙ্গীর হোসেনের বাড়ির গোয়াল ঘরের দুটি খরের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সোমবার সকালে আহত জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
আহত জাহাঙ্গীর হোসেন বলেন, নাসিরউদ্দিন ভূঁইয়া ও তার লোকজনের দাবিকৃত ২ লাখ টাকা না দেওয়ার কারণে আমার ওপর হামলা করে আমাকে আহত করে। হামলার বিষয়ে স্থানীয়দের কাছে বিচার দাবি করায় ওইদিন সন্ধ্যায় আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে হতাহত না হলেও বাড়িঘর, গোয়ালঘর ক্ষতিগ্রস্থ হয়।

অভিযুক্ত নাসিরউদ্দিন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাহাঙ্গীর ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। তারা তাদের অভিযোগে যে সময় উল্লেখ করেছে সে সময় আমি পুলিশের সঙ্গে ছিলাম। এটা মিথ্যা ঘটনা।

সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD