শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মানের দাবিতে  মানববন্ধন, বিক্ষোভ করছেন এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের কোবাগা পেচাইন এলাকায় আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কোবাগা গ্রামের সমাজ সেবক মো.আব্দুল মালেক,শরিফ মিয়া, কামাল হোসেন, আব্দুস সালাম,তৌয়ব আলী,শামিম মিয়া ,মো. আসাদুজ্জামান, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ওটমা, কোবাগা, পোচাইন, মালিপাড়া, আমবাগ, পাকুন্ডাসহ ১১ গ্রামের নারী, পুরুষ ও স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,  এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ১১টি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেম।  শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা অনেক দুর্ঘটনার কবলে পড়েন।
বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে  কয়েক দফায়  মানববন্ধন ও বিক্ষোভ কর্কমসূচী পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে  এলাকাবাসীকোন সাড়া পাননি । দ্রুত সময়েড মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD