বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে গাড়িতে সিগারেট ধরানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাংচুর

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অলিম্পিক বিস্কুট কোম্পানির শ্রমিক আনা নেয়ার কাজে নিয়োজিত একটি মিনি বাসের ভিতরে সিগারেট ধরানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  বুধবার রাত সাড়ে ৭টায় দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের সেককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের মিজানের ছেলে মুন্না(২৩) বাসে সিগারেট ধরালে সহকর্মী পলাশ বাসে সিগারেট খেতে মানা করে। একপর্যায়ে বাসে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।পরে বাস নোয়াগাঁওয়ের সেককান্দী এলাকায় থামলে পলাশের বন্ধু জুম্মন মোরশেদ সহ ১০-১২ জন কিশোর মুন্না ও তার সাথে থাকা ৪-৫ জনকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় মারধর করে একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় ও গাড়ি ভাংচুর করে তারা। গুরুতর আহত হয় মুন্না।তাকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মুন্নার বাবা আবুল হোসেন ও পলাশের বাবা দীন ইসলাম সোনারগাঁও থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

পলাশের বাবা জানান, মুন্না ও পলাশ এক সাথে একই কোম্পানিতে কাজ করেন।মুন্না বাসে সিগারেট ধরালে পলাশ মানা করে বাসে সিগারেট না খেতে। মুন্নার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুন্নার হাতে থাকা বাস পরিস্কারের কাজে ব্যবহারিত মাস্টারের আগাতে আমার ছেলে পলাশের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃসাকিব হাসান জয় বলেন, বর্তমানে এলাকায় কিশোর গ্যংয়ের দৌরাত্ম অনেক বেড়ে গেছে অনতি বিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, দুপক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD