মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ও বুধবার সকালে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁও উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, লায়ন মাহবুবুর রহমান বাবুল, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজসহ সোনারগাঁও উপজেলা প্রশাসন, সোনারগাঁও উপজেলা পরিষদ, সোনারগাঁও প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁও থানা, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, বাসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ।
এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাবে আলোচনা সভা, সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আপনার মতামত দিন