সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল হাসান (২৫) বাগেরহাটের মোংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার মো. আয়নাল খানের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্টের সামনে থেকে নাজমুল হাসানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় গ্রেপ্তার নাজমুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আপনার মতামত দিন