শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীর গোডাউনে হামলা চালিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে যুবলীগ নেতারা। হামলাকারীরা ব্যবসায়ী গোডাউনে ব্যাপক ভাংচুর করে। মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালায় বলে জানা গেছে। নাজিম উদ্দিন (৪৪) নামের ওই ব্যবসায়ীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের জিপসন ও ইন্টোরিয়ার ব্যবসায়ী নাজিম উদ্দিন মোগড়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। তিনি এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা চালান। এতে ক্ষিপ্ত হন মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও ওই ওর্য়াডের সাবেক সদস্য মো. মজিবুর রহমান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বেশকিছু দিন যাবৎ শত্রুতা ও বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ব্যবসায়ী নাজিমউদ্দিন কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় তার ব্যবসায়ী গোডাউনে যায়। এসময় যুবলীগ নেতা মজিবুর রহমানের নেতৃত্বে জাহের, ইয়ান, ইয়ামিনসহ ৪/৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, চাপাতি, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ীর গোডাউনে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। হামলাকারীরা ব্যবসায়ী নাজিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, আমি আমার ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করবো। আমি এলাকার লোকজনদের পাশে থেকে তাদের বিভিন্ন সেবা দিয়ে আসছি। এ নিয়ে সাবেক মেম্বার যুবলীগ নেতা মজিবুর রহমান আমাকে ও আমার কর্মকান্ডে হিংসা করে। বিভিন্ন সময়ে এ নিয়ে কথাকাটাকাটি হয়ে এক পর্যায়ে তার সাথে শত্রুতা ও বিরোধ চলে। এ বিরোধে মঙ্গলবার সকালে মজিবুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে আমার গোডাউনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তারা আমাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। হামলাকারীরা আমার গোডাউনে থাকা জিপসন, ইন্টোরিয়ার ডিজাইন, ডেকোরেশনের যাবতীয় মালামাল ভাংচুর করিয়া প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিসাধন করে।

অভিযুক্ত মজিবুর রহমান ঘটনার অস্বৗকার করে বলেন, তারা আমার আত্মীয়। কোন হামলার ঘটনা ঘটে নি। আমি অসুস্থ, আজ ফজর নামাজের পর ঢাকায় গিয়েছি রক্ত পরিক্ষা করতে। আমি এ ঘটনার সাথে জড়িত নয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাদের জায়গায় একটি কাঠাল গাছ নিয়ে দন্ধ অন্য লোকের সাথে। তারা হামলা করেছে বলে আমি শুনেছি।
সোনারগাঁও থানা পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার জানান, একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD