বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শপিংমলের একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরদল ১২০টি আইফোনসহ ১৪৬টি মোবাইল ফোন ও নগদ ছয় লাখ টাকা চুরি করে নিয়ে যায়। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রিন্সিপাল হানড্রেড শপিংমলে এ চুরির ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমিনুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, চুরি হওয়া মোবাইল ফোনগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের পঞ্চম তলায় অবস্থিত আমিনুল টেলিকম বন্ধ করে বাসায় যান আমিনুল ইসলাম। পরদিন গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে দোকানের কর্মচারী শাওন ফোন করে তাকে দোকানে চুরির বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে তিনি দেখতে পান, দোকানের শাটারের তালা কেটে ফেলা হয়েছে এবং সেখানে নতুন একটি তালা লাগানো রয়েছে। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শোকেস ও স্টোরে থাকা সব মোবাইল ফোন এবং ক্যাশবাক্সের নগদ টাকা উধাও।
দোকান মালিকের দাবি, চুরি হওয়া মালামালের মধ্যে বিভিন্ন মডেলের ১২০টি আইফোন এবং ২৬টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে। এছাড়া ক্যাশবাক্সে থাকা ছয় লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়,  শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনগুলো নিয়ে বের হয়ে যান। তবে ওই ব্যক্তি একাই ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসার বড় অংশই দোকানে ছিল। একটি ঘটনায় আমার প্রায় সব পুঁজি হারিয়ে গেছে। দ্রুত চোরদের শনাক্ত করে মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।
দোকানের কর্মচারী শাওন জানান, আমি দশটার পরে দোকানে আসি এসে দেখি দোকানের তালা চেঞ্জ চুরি হয়ে দোকানের সেলফে কোন মোবাইল নেই সকল মোবাইল ফোন চোরে নিয়ে গেছে। সাথে সাথে আমি মালিক আমিনুল ভাইকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তার আগে গত এপ্রিল মাসে আমাদের মার্কেটের নিরাপত্তা প্রহরী দোকানে থেকে চুরি করেছে পরে বিষয়টির মালিকদের আমরা জানালে তারা ওই সিকিউরিটিতে চাকরি থেকে বের করে দেয়। তবে আমরা ধারণা করতেছি এই চুরির সাথে নিরাপত্তা প্রহরীরা জড়িত থাকতে পারে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD