বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আজহারুল ইসলাম মান্নান, মোশারফসহ ৬ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ৬ নেতাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে ২১ জনকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে জামিন বহালের আবেদন করলে আদালত ৬ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাকি ২১ জনের জামিন মঞ্জুর করা হয়।

৬ বিএনপি নেতারা হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও
পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর মোতালেব হোসেন, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২২ সালে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে কোন ঘটনা ছাড়াই একটি মিথ্যা মামলা হয়েছিল। সেই মামলায় বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। তারা এ মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ তারা নিন্ম আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের জন্য আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তিনি বলেন, একই মামলায় অনেকে জামিন পেলেন তারা কেন পেলেন না যেখানে সকলের স্ট্যাটাস এক। সরকারের নির্দেশে এ কারাগারে প্রেরণের নির্দেশ বলে আমরা মনে করি। আমরা দ্রæত তাদের জামিনের জন্য আবেদন জানাই।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বিএনপির ৬ আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরো ২১ জনকে জামিন দিয়েছেন।

এদিকে সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ৬ নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD