শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে অধ্যাপক মামুন মাহমুদ এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা- এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শনিবার উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চল নুনেরটেকের মানুষের স্বাস্থ্য সেবায়  নুনেরটেক উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ চিকিৎসা সেবা  দেয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর ব্যবস্থাপনায় এ ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন অনেক মানুষ। ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। সাথে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ এবং চোখের চশমা দেওয়া হয়েছে রোগীদের।
সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা  বিএনপির এই অঙ্গীকার বাস্তবায়নে এটি অধ্যাপক মামুন মাহমুদ এর ব্যবস্থাপনায় পরিচালিত ১০ম ফ্রী মেডিকেল ক্যাম্প।
এসময়ে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সাংবাদিক ইউসুফ আলী, সোনারগাঁওয়ের বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ, নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, দাতা সদস্য মোঃ ইউনুস, হানজালা শাহ,বারদী ইউনিয়নের সাবেক মেম্বার কাদির হোসেন, সাবেক মেম্বার  জিলানী, সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব লুৎফর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য কাজী মাজেদুল, ঢাবি ছাত্র দলের নেতা রবিউল ইভান, বারদী ইউনিয়ন যুবদল নেতা নাসির, যুবদল নেতা জসীম, আশাদুল্লাহ, রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD