সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়েত ইসলামীর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাওয়ে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়েত ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের উদ্যোগে উপজেলার সাদিপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সোনারগাঁও থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফারাহ জুবায়েরের সঞ্চালনায়  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমির হোসাইন।
প্রধান অতিথি বলেন,  শহীদ শরীফ ওসমান হাদী একটি নাম একটি ইতিহাস। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন শহীদ শরীফ ওসমান হাদী। তিনি স্বদেশ প্রেমের প্রেরণার বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে ওসমান হাদিরা বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে। আমরা মহান আল্লাহর কাছে আমাদের ভাই ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি ওসমান হাদীকে শহিদ হিসেবে কবুল করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।
আলোচনা শেষে শহীদ হাদীর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD