বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে ১৫ গ্রামের ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব অবৈধ গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁওয়ের পিরোজপুর, মোগরাপাড়া  ও সনমান্দী ইউনিয়নের ১৫ গ্রামের ৬ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ১৫ কিলোমিটার পাইপ লাইন ও  রাইজার জব্দ করা হয়।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মো: ইব্রাহিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁও থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলী তৌফিকুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস সোনারগাঁও বিপনন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম।
তিনি জানান, উপজেলার তিনটি ইউনিয়নের পিরোজপুর ইউনিয়নের পিয়ার নগর, মোগরাপাড়া ইউনিয়নের বড়নগর, মোগরাপাড়া, দলদার, দমদমা, কাজিরগাঁও, কাবিলগঞ্জ, ফুলবাড়িয়া, সোনাখালী, সনমান্দি ইউনিয়নের দড়িকান্দিসহ ১৫ গ্রামের অবৈধ গ্যাস ৬ হাজার এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের টার্গেট এ মাসের মধ্যে  সকল অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD