বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে খালের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।  রোববার দুপুরে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার চার বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর বাড়ির পাশ্ববর্তী খালের পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,  উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার ও সালাউদ্দিন মিয়ার চার বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া বাড়ি উঠানে দুপুরে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে ঘাটের পানিতে চলে যায়। পরে আড়াইটার দিকে জাহানারা নামের এক নারী ঘাটে পানি আনতে গেলে সেখানে ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখে। এক পর্যায়ে চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে সেখান থেকে ইয়ামিন ও নুসাইবার লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, শিশু দুটি খালের মধ্যে বাধা নৌকার উঠার চেষ্টাকালে পানিতে ডুবে যায়।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, বাড়ির ঘাটে পানি আনতে গিয়ে তিনি ইয়ামিনের লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পানিতে ডুবিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। ঘটনাটি সকলের মনে আঘাত করেছে। এমন ঘটনা যেন কোন পরিবারের না ঘটে।

সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক। নিহতদের পারিবারের কোন অভিযোগ না থাকায় তাদের দাফন কাজ শেষ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD