শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিয়া মনি (২২) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপডজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় একটি কোম্পানির কোয়াটার থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী আদিল মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। নিহত রিয়া মনি ও তার স্বামী আদিল মিয়া র্যাংগস কোম্পানির কোয়াটারে বসবাস করে বাবুর্চির কাজ করতেন।
স্থানীয় ও শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে র্যাংগস কোম্পানির স্টাফদের খাবার রান্নার জন্য আদিল মিয়া বাবুর্চি হিসেবে কাজ করতেন। গত নয় মাস আগে রিয়া মনিকে বিয়ের পর তাকে নিয়ে কামারগাঁও এলাকায় এ প্রতিষ্ঠােেনর কোয়াটারে বসবাস করেন। বুধবার সকালে ওই কোয়াটার ঘরের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীরা ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আদিল মিয়াকে আটক করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) ইমরান আহাম্মেদ জানান, গৃহবধূ রিয়া মনিকে কুপিয়ে হত্যার প্রমান মিলেছে। গৃহবধূর ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
আপনার মতামত দিন