শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মূল্যতালিকা প্রদর্শন না করা, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস ব্যবসায়ীসহ আটজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
সোমবার  বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
সোনারগাঁও উপজেলা প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মূল্যতালিকা ছাড়া মাংস বিক্রির অভিযোগে  সোমবার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় মাংস ব্যবসায়ী মো. মান্নানকে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভূমি কার্যালয় ও সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
এছাড়া মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত আরেক অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুটি যানবাহনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান সোনারগাঁও নিউজকে বলেন,বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি আরও জানান, বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে  বাজার তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD