বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি

সোনারগাঁওয়ে গৃহবধু ধর্ষণ মামলার এক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. অয়ন (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব -১১ এর সদস্যরা। মঙ্গলবার মুন্সিগঞ্জের গজারিয়া বাসস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত অয়ন সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকার মো: হালিমের ছেলে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সোনারগাঁও থানায় হস্তান্তর করে র‌্যাব সদস্যরা । পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।

মামলার এজাহারের বরাতে র‌্যাব জানায়, ভুক্তভোগী নারীর ননদ নুরজাহান বেগম শারীরিকভাবে অসুস্থ হলে তাকে বন্দরের মদনপুরে দি বারাকাহ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অসুস্থ ননদকে দেখতে ভুক্তভোগী তার দেবর কামাল হোসেনকে সাথে নিয়ে ওই হাসপাতালে যান। ননদকে দেখে হাসপাতাল থেকে ফেরার পথে সোনারগাঁওয়ে চিলারবাগ গ্রামের সড়কের ফাঁকা স্থানে পৌঁছালে সজীব, হাসান, অয়নসহ ৮ জন লোক তাদের সিএনজির পথ গতিরোধ করে। পরে ধর্ষণের অভিযুক্তরা ভুক্তভোগী ও তার দেবর কামাল হোসেনকে টেনে- হেঁচড়ে সিএনজি থেকে নামিয়ে ওই রাতে দৈলেরবাগ বড়বাড়ি গ্রামের মৃত লাল মিয়ার পরিত্যক্ত টিনসেড ঘরের ভিতরে নিয়ে যান। এক পর্যায়ে আসামি সজীব, হাসান, অয়নসহ উভয়ে মিলে কামাল হোসেনকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তার সঙ্গে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং ভুক্তভোগীর দুই কানে থাকা ৩ আনা ওজনের ১ জোড়া স্বর্নের কানের দুল ছিনিয়ে নিয়া যায়। সেদিন আসামিরা এক পর্যায়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে থাকে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে সোনারগাঁও থানায় হস্তান্তর করে র‌্যাব-১১ সদস্যরা।

সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী জানান, সোনারগাঁয়ে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়নগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD