শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

কৃষক খাদ্য উৎপাদন করে দেশকে বাঁচিয়ে রেখেছেন– আল মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কৃষক এ দেশের প্রাণ। কৃষক খাদ্যশস্য উৎপাদন করে এ দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন। দেশের কৃষকের উৎপাদিত খাদ্যশষ্য খাদ্য ঘাটতি পূরণ করে বিদেশে রপ্তানি করা হয়। বিএনপি সব সময় কৃষদের সার, উচ্চ ফলনশীল বীজ ও কৃষি ঋণ দিয়ে সহযোগিতা করেছে। আগামীতেও বিএনপি ক্ষমতায় গেলে খাদ্য উৎপাদন বৃদ্ধির চেষ্টা করবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক মঙ্গলবার বিকেলে জামপুরের বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশ এক সময় বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হবে। আমাদের দেশে শিল্প কারখানার পাশাপাশি কৃষিকে গুরুত্ব দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। বর্তমানে আমাদের অন্য দেশ থেকে খাদ্য আমদানি করে থাকে। বিশ্বে খাদ্যশস্য আমদানিতে তৃতীয় অবস্থানে রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের উচ্চ ফলনশীল বীজ দিয়ে উৎপাদন মাত্রা বাড়ানো হবে। তাই এ দেশ পরনির্ভরশীলতা কমাতে কৃষির গুরুত্ব বাড়াতে হবে।
জামপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারপত্র বিলি করা হয়।

জামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন মল্লিক, জামপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, জামপুর ইউনিয়নের ৪নংওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম আজাদ মিল্টন, সোনারগাঁ উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো.হেদায়েতুল্লাহ, মো.মোক্তার হোসেন, কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক মিয়া, মাছুম মিয়া, মো. সোহেল মিয়া, জামপুর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. তৈয়ব মিয়া, সহ-সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ। কৃষক সমাবেশে স্থানীয় কৃষক, কৃষক দলের নেতৃবৃন্দ ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD