রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে জেলা শ্রমিক দলের নেতাকে গুলি ও কুপিয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক এ হুমকি প্রদান করেন বলে অভিযোগ উঠে।
এ ঘটনায় ভূক্তভোগী মো. মুজিবুর রহমান বাদী হয়ে  রোববার দুপুরে সোনারগাঁও থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেন। গত শনিবার দুপুরে মোবাইল ফোনে এ হুমকি প্রদান করেন।
ভূক্তভোগী মুজিবুর রহমান সোনারগাঁও থানায় দায়ের করা সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, উপজেলার পুরান কাঁচপুর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁও থানার তরুণ দলের সভাপতি আলমগীর বাদশার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার বিতরনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক উপস্থিত ছিলেন।সেখানে বিভিন্ন নেতার বক্তব্যে তাকে শ্রমিক দল নেতা পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.মুজিবুর রহমানকে নেতাকর্মীরা প্রশ্নের মুখোমুখি করেন। পরবর্তীতে জেলা তরুণ দলের সভাপতি  টিএস তোফাকে মুজিবুর রহমান হানিফ হকের রাজনৈতিক পদের বিষয়ে অবগত করেন। অনুষ্ঠানটি সাংগঠনিক নিয়মের হয়নি বলে জানিয়েছেন। পরবর্তীতে ঘটনাটি টিএস তোফা হানিফ হককে জানিয়েছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হানিফ হক জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় গালাগালি করে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। এ হুমকির পর থেকে তিনি ও তার পরিবার নিরপত্তাহীনতায় ভূগছেন। এঘটনায় রোববার দুপুরে সোনারগাঁও থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেন।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, অনুষ্ঠানটি সাংগঠনিক নিয়মে না হওয়ার কারণে সিনিয়র নেতা হিসেবে তরুণ দলের সভাপতিকে অবগত করেছি। সেখানে ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত থাকায় দলের নেতাকর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে। আমাকে হত্যার হুমকি আমার নিরাপত্তা বিঘ্নিত।
অভিযুক্ত কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক বলেন, দুইজনের মধ্যে বাগবিতন্ডা হয়েছে। ওই সময়ে আমার মাথা গরম ছিল। মোবাইল ফোনে অনেক কিছু হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মুফিজুর রহমান বলেন, হুমকির বিষয়ে সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD