রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁও থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র সিলেটে উদ্ধার,  গ্রেপ্তার- ৩

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী আরাফাত নগর মাদ্রাসা থেকে অপহৃত ছাত্র মো. আদিব হোসেনকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার রাতে সোনারগাঁও থানা পুলিশের একটি দল  তাকে সিলেট শাহজালাল মাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের  শুক্রবার সকালে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
গ্রেপ্তারকৃতরা হলো নোয়াগাঁও পরমেশ্বরদী গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহফুজ ওরফে ফরহাদ (৩১), জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শাহেদ মিয়া (১৯) ও বারদী ইউনিয়নের  দৌলরদী গ্রামের শহিদুল্লাহর ছেলে রাইয়ান (১৮)।
পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী আরাফাত নগর মাদ্রাসা থেকে মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলামের ছেলে মো. আদিব হোসেনকে গত মঙ্গলবার সন্ধ্যায় অপহরণকারীরা তার বাবা মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন বলে খবর দেয়। তার বাবাকে এয়ারপোর্ট থেকে আনতে যেতে হবে বলে মাদ্রাসা থেকে কৌশলে ডেকে অপহরণ করে সিলেট নিয়ে যায়। মাদ্রাসার শিক্ষকরা আদিবকে মাদ্রাসায় না পেয়ে তার মাকে ফোন করেন। তার মা ও আত্মীয় স্বজন আদিবকে বিভিন্ন স্থানে খোঁজ করে পাননি। পরে রাত ৯টার দিকে অপরিচিত দুটি মোবাইল ফোন থেকে আদিবকে অপহরণ করা হয়েছে বলে জানায়। এক পর্যায়ে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরদিন সকাল ১০ টার দিকে আদিবের মামীর কাছে পুনরায় ফোন করে মুক্তিপনের টাকা না পাওয়া গেলে আদিব ও তার মামাতো ভাই নাসিম মিয়াকে হত্যা করে লাশ টুকরো করা হবে হুমকি দেয়। পরে  বিষয়টি অপহৃত আদিবের পরিবার সোনারগাঁও থানায় জানালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আদিবের অবস্থান সনাক্ত করে অভিযান শুরু করে। পরে গত বৃহস্পতিবার রাতে সিলেট পুলিশের সহযোগিতায় শাহজালাল মাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত আদিবকে উদ্ধার করে। এসময় অপহরণে জড়িত মাহফুজ ওরফে ফরহাদ, মো. শাহেদ মিয়া ও রাইয়ানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অপহৃত মো. আদিবের মা আরিফা বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।
অপহৃত মো. আদিবের মা আরিফা বেগম বলেন, গত তিনদিন ধরে আমার পরিবারের মধ্যে ঝড় বয়ে গেছে। ১০ লাখ টাকা মুক্তিপন না দিলে ছেলেকে হত্যা করা হবে। তাছাড়া আমার ভাতিজাকেও অপরহন করে হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়। গ্রেপ্তারকৃত তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অপহৃত মাদ্রাসা ছাত্রকে সিলেট থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত তিন অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পা
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD