রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে তিনদিন ব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব শেষ হলো

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিনদিন ব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব শেষ হয়েছে। সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করেন। বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন।

রোববার বিকেলে ক্যাফেটেরিয়া-কাম স্যুভেনির শপের নিচতলায় লালন তিরোধান দিবস এর সমাপনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক ও উপ সচিব কাজী মাহবুবুল আলম সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পরিমল চন্দ্র বসু।

স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম আজাদ সরকার।

অনুষ্ঠানে লোকসংস্কৃতি ও লোকাচার শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্ষুদে আঁকিয়ে শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৈকালিক সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশিত হয়। বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানমালা উপভোগ করেন।

শুক্রবার সকালে তিনদিন ব্যাপী এ লালন মেলা ও তারুণ্যের উৎসব শুরু হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD