রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী রিয়াজুল ইসালম, উপ সহকারী প্রকৌশলী শাহিনসহ অনেকে।এ সময় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তামশিদ ইরাম খান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ এ অভিযানের নেতৃত্ব  দেন। এতে ৪০ জন শ্রমিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযানে অংশ নেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় দুই কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খুলে  নেওয়া হয়েছে অবৈধ রাইজার ও নিন্মমানের বিভিন্ন ফিটিংস পাইপ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD