শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নতুন যোগদান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।

অনুষ্ঠানে আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উপজেলার সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহবান করেন।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান মামুন, এস এম মনির হোসেন, মোকাররম মামুন, পনির ভুইঁয়া, মাজহারুল ইসলাম, নাসির উদ্দিন, মশিউর রহমান, কামরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় সোনারগাঁও প্রেস ক্লাব, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব, থানা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন। প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া মাদক প্রতিরোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া আর্থ-সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ দূষণ, জমি ও খাল ভরাট যানজট সমস্যা, মাদক, অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে আরো নিরাপদ, সুন্দর গতিশীল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাচনকালীন সময়ে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকরাও তাকে সহযোগিতার আশ্বাস দেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD