মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ  উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে  নৌ পুলিশ।
সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। এর আগে নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন।

নিহত শিশুর নাম মোস্তাকিম (৭)। সে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।

জানা গেছে, গত রোববার শিশু মোস্তাকিম  বাড়ি থেকে নিখোঁজ হয়।  পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে তার পিতা রাসেল মিয়া বাদী হয়ে গত রোববার সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করে।
আরো জানা গেছে, ৩ মাস আগে শিশু মা কোহিনূর বেগম পরকিয়ায় প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর বাবা ও দাদার সঙ্গেই  থাকতো শিশু মোস্তাকিম।

কলাগাছিয়া নৌ -পুলিশ ফাঁড়ির পরিদর্শক  সালেহ আহমেদ পাঠান জানান, শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD