রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে অমিত হাসান (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশ এ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায় বলে জানিয়েছেন পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের সদর উপজেলার একটি রেন্ট এ কার গ্যারেজের অমিত হাসান নামের ওই যুবক শ্রমিক হিসেবে কাজ করতেন।  শুক্রবার মুন্সিগঞ্জ থেকে একটি পারিবারিক সফরে তারা ট্রলার যোগে সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে আসেন। বেড়ানো শেষে বিকেলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে অমিত হাসান নামের ওই যুবক নিখোঁজ হয়। পরে বেড়াতে আসা লোকজন নিখোঁজ যুবককে রেখেই বাড়িতে চলে যান। পরে  শনিবার দুপুরে ওই যুবকের লাশ নদীতে ভেসে উঠে।  এলাকাবাসী লাশ দেখতে পেয়ে নৌঁ ফাঁড়ি পুলিশে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD