রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে স্কুল শিক্ষিকার বাড়িতে দিনে দুপুরে  দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জয়রামপুর গ্রামে গীতালী বর্মন নামের স্কুল শিক্ষিকার বাড়িতে দিনে দুপুরে  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোন এক সময় চুরির ঘটনা ঘটে। চোরের দল ওই শিক্ষিকার জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে শিক্ষিকা বাদী হয়ে বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার পৌর এলাকার জয়রামপুর এলাকার মৃত ভানু চন্দ্র বর্মনের স্ত্রী সকাল ৯ টার দিকে ঘরে তালা দিয়ে স্কুলে চলে যায়। বিকেল ৩.৪০ মিনিটে ঘরের দরজা খুলে রুমে ঢুকে রুমের পেছনের জানালার গ্রীল কেটে ঢুকে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ, ১২ টি শাড়ী সহ ৪ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাশ্ববর্তী ইব্রাহিম মিয়ার ছেলে মো. ফয়সালকে দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগেও সে তার বাড়িতে প্রবেশ করে চুরি ঘটনা ঘটিয়েছে।

স্কুল শিক্ষিকা গীতালী বর্মন বলেন, স্কুলে যাওয়ার পর আমার বাড়ির জানালার গ্রীল কেটে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এর আগেও ফয়সাল আমার বাড়িতে চুরি করেছে। মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময়ে আমার বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চুরির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD