সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে নৌপথ ও এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে নৌপথ অবরোধ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁওয়ে বারদী ও আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে একটি ট্্রলারে চড়ে জেলা যুবদলের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচী পালন করেন। এছাড়াও এশিয়ান হাইওয়ের সড়কের মরিচটেক এলাকায় ছাত্র দলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বেলে অবরোধ কর্মসূচী পালন করে।


মেঘনা নদীতে অবরোধ পালনের একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম সজীব।
তিনি জানান, আমাদের নেতাকর্মীরা সকালে সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবরোধ কর্মসূচী সফল করতে একটি ট্রলারে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে। আমাদের অবরোধ সফল করতে নেতাকর্মীরা রাজপথের পাশাপাশি নৌপথেও আছেন। এছাড়াও ছাত্রদলের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করে।

সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মোসাবেরুল হক জানান, মেঘনা নদীতে বিএনপির নেতাকর্মীদের অবরোধ ও মিছিলের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD