রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে গরু চোর চক্রের তিন চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে গরু চোর চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। রোববার রাতে উপজেলার বারদী ইউনিয়নের নাকরিয়াহাটি গ্রামে গরু চুরি করতে এসে এলাকাবাসী হাতে আটক হয় তিনজন। গ্রেফতারকৃতরা হলেন আমিনুল ইসলাম, মোস্তফা ও আঃ বাতেন। গ্রেফতারকৃতদের পুলিশ সোমবার নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নাকরিয়াহাটি গ্রামের কৃষক সুলতান মিয়ার গোয়াল ঘরে রোববার রাত সাড়ে ১২টার দিকে চোরের দল গরু চুরির উদ্দ্যেশে প্রবেশ করে। এসময় এলাকাবাসী চোর ডাকাত পাহাড়া দেওয়ার সময় চোরেদের প্রবেশের টের পেয়ে তিন চোরকে হাতে নাতে আটক করে। পরে রাতেই পুলিশকে খবর দিয়ে আটককৃত তিন চোরকে পুলিশে সোর্পদ করে। গ্রেফতারকৃত আমিনুল কুমিল্লা জেলার হাসানের ছেলে, মোস্তফা লালমনিরহাটের রুখো মিয়ার ছেলে ও বাতেন নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার নুরু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের নির্দেশনায় বারদী ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় পাহাড়ার কড়াকড়ি নির্দেশনায় ও চুরি ডাকাতি, ছিনতাই মাদক প্রতিরোধে এলাকায় গণসচেতনতা তৈরী করেন। এ ধারাবাহিকায় প্রতি রাতেই এলাকা চুরি ও ডাকাতি রোধে এলাকাবাসীর সম্বনয়ে পাহাড়া বসানো হয়। রোববার রাতে এলাকাবাসী পাহাড়া দেয়ার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, গ্রেফতারকৃতরা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD