রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

সোনারগাঁওয়ে ফুলেল খেলাঘর আসর-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
“আজকের শিশু, আগামী দিনের বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আত্মপ্রকাশ করলো নতুন শিশু সংগঠন ‘ফুলেল খেলাঘর আসর’।
বৃহস্পতিবার  দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে শিশুদের হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সোনারগাঁও শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুল ইসলাম সুমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘরের
নারায়ণগঞ্জ জেলা  সভাপতি জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সহ-সভাপতি লক্ষী চক্রবর্তী, আনোয়ার হোসেন, ঈদ উল হাসান রিদওয়ান, অপূর্ব হোসাইন মিলন, এবং ফুলেল খেলাঘর আসরের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক তাহিরা শবনম যোবায়দা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া।
শিশুদের সৃজনশীলতা ও শিক্ষার মানোন্নয়নে আয়োজিত হাতের লেখার প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ৬ জন শিক্ষার্থীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে ফুলেল খেলাঘর আসরের ২১ সদস্যের নতুন কমিটি শপথবাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে।
সৃজনশীল চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিশুদের মানবিক বিকাশে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চায় নতুন এই সংগঠন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD