দেওয়ান সামছুর রহমান :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বারদীর মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বারদী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স ও সনদপত্র। এছাড়া ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝেও অনুরূপ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। একইসঙ্গে মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদের সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সাইদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন দিপু ও আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু , আল মুজাহিদ মল্লিক, আলী আজগর, যুগ্ম সম্পাদক সাফিরউদ্দীন মজনু,সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাছুম রানা, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল আলী, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সভাপতি ও গোয়ালপাড়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, রিবর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মাকসুদা বেগম, নুনেরটেক হাই স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
আপনার মতামত দিন