রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বাড়ির দেয়ালে পোষ্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু- এমন বাক্য লিখে বাড়ির দেয়ালে পোষ্টার সাটিয়ে ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার মো. আমির হোসেন ভূঁইয়া ও তার চাচাতো ভাই দলিল লিখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে বার্তা দেওয়া হয়েছে।
গত ২৫ মার্চ হুমকি দিয়ে চিঠি প্রথমে তাদের বাড়িতে পাঠানো হয়। পরে দ্বিতীয় দফায় মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা একই ধরনের হুমকি দিয়ে সাদা কাগজে লিখে বাড়ির দেয়ালে সাঁটিয়ে রাখে। এ ঘটনায় ওই বাড়িসহ আশপাশের বাড়ির মানুষের মধ্যে  আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন মো. আমির হোসেন ভূঁইয়া।
ভুক্তভোগী মো. আমির হোসেন ভূঁইয়া জানান, গত ২৫ মার্চ  দুর্বৃত্তরা তার বাড়ি ও তার চাচাতো ভাই দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি ফেলে যায়। এরপর আবারও মঙ্গলবার দিবাগত রাতে তাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে লেখা আমরা আসবো-২৫-০৪-২০২৫ সাঁটিয়ে রাখে। সেখানে বলা হয় আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ। এ ঘটনায় তাদের পরিবার নিয়ে চরম আতঙ্কে রয়েছেন। এমন পরিস্থিতিতে তাদের পাশাপাশি স্থানীয়রা ডাকাত আতঙ্কের মধ্যে রয়েছেন।
তিনি আরো জানান, ৭-৮ বছর আগে একবার ডাকাত দল আমাদের বাড়িতে হানা দেয়। ওই সময়ে সবাই সজাগ হয়ে যাওয়ার কারনে তেমন কিছু নিতে পারেনি। আমাদের কারও সঙ্গে শত্রæতা নেই, তবে জমি নিয়ে তাদের প্রতিবেশীর সঙ্গে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় তিনি সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, দেয়ালে চিঠি সাটিয়ে ডাকাতির হুমকি  বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তবে ওই এলাকায় পুলিশী নজরদারী বাড়ানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD