বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

সোনারগাঁওয়ে  বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারণায় প্রচার পত্র বিলি করা হয়েছে। জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রচার পত্র বিলি করা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ প্রচার পত্র বিলি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। প্রচারপত্র বিলিকালে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সরকার, জামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টন মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন ভূঁইয়া, ৬ নং ওয়ার্ড বিএনপি ইয়ামিন মিয়া, সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম প্রমুখ।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। মানুষের শিক্ষা, চিকিৎসা,মৌলিক অধিকারসহ তাদের প্রাপ্য সেবা তাদের কাছে এমনিতে পৌছে যাবে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে নতুন করে সিদ্ধিরগঞ্জ যুক্ত হওয়ার কারনে ভোটের হিসাব নিকাশ পাল্টে গিয়েছে। এখন মানুষ অনেক সচেতন। ভোটাররা যোগ্য ও শিক্ষিত মানুষ খোঁজে ভোট দেবেন। অশিক্ষিতরা মনোনয়ন চাইবেন। আশা করি দলের নীতি নির্ধারকরা যোগ্য ও শিক্ষত প্রার্থীকে মনোনয়ন দিয়ে এ আসানে পাঠাবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD