শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শক্রতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকলীগের নেতাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠে ইউপি সদস্যের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে কুপিয়ে মারাত্মক আহত করেছে নব্য নির্বাচিত কাঁচপুর ইউপি সদস্য মনিরুজ্জামান মনু ও তার সন্ত্রাসীরা। আহত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, উপজেলা কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া গতকাল শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে কাঁচপুর কলাপট্টি এলাকায় তার মার্কেটের স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে প্রবেশ করেন। এসময় আগে থেকে ওৎপেতে থাকা নব্য নির্বাচিত কাঁচপুর ইউপি সদস্য মনিরুজ্জামান মনু’র নেতৃত্বে তার তার ছোট ভাই মিজান, জামান, মনির, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী মুমিন ওরফে ডাকাত মুমিন, ডাকাত রেজাউল ও নুরুজ্জামান চুরি ও চাপাতি নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করে বাবুল হোসেনকে এলোপাতারি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন মারাত্মক অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কাঁচপুর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন খাঁন জানান, গত বুধবার সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমরের নির্দেশে ইউপি সদস্য মনু তার লোকজন নিয়ে কাঁচপুর ট্রাক্সি স্ট্যান্ড দখল করতে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল ও অন্যান্য নেতারা বাঁধা দেন। সে ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে বাবুলকে একা পেয়ে কুপিয়ে মারার চেষ্টা চালায়।
এ ব্যাপারে বাবু ওমরের সাথে যোগাযোগ করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD