সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি  কাজী এনামুল হক রবিন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেনসমাবেশে প্রধান অতিথি শাহ আলম বলেন, আওয়ামীলীগের ফ্যাসীবাদি শেখ হাসিনা সরকার তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছেন। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। ৫ই আগষ্ট শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এখন তার বিরুদ্ধে অপকর্মের জন্য মামলা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের জন্য সমাবেশে তিনি দাবি করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD