রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বিচার সালিসে দুই যুবককে চুরির দায়ে  হাত বেঁধে ইউপি সদস্যের নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরির দায়ে বিচার সালিসে দুই যুবককে পাইপ দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে
ইউপি সদস্য ওমর ফারুক ও তার এক সহযোগীর বিরুদ্ধে।
শনিবার বিকেলে উপজেলার  বারদি ইউনিয়নের মসলেন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই যুবককে নির্যাতন করা হয়। চুরির প্রমাণ পেয়েও থানা পুলিশে না দিয়ে নিজেরাই পিটিয়ে নির্যাতনের বিষয়টি আইন অমান্য করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নির্যাতিত যুবক বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামের  নবী হোসেনের ছেলে আল আমিন ও একই গ্রামের জামান মিয়ার ছেলে পারভেজ।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকার এভারগ্রীণ কিন্ডারগার্টেন নামের একটি স্কুল থেকে গত সোমবার রাতে ৯টি ফ্যান ও বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে পাশ্ববর্তী আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় গত শনিবার দুপুরে ফ্যান ও মোটর বিক্রি করতে গেলে জনতার হাতে ধরা পড়ে আল আমিন ও পারভেজ নামের দুই যুবক। এসময় তাদের ধরে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে তাদের শনিবার বিকেলে মসলন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাদের বিরুদ্ধে একটি বিচার সালিসের আয়োজন করা হয়। সেই শালিসে বারদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ওমর ফারুকসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। এসময় বিচার শালিসে চুরির দায়ে দুই যুবককে পিটিয়ে নির্যাতন করা হয়। বিচার শালিসে ইউপি সদস্য ওমর ফারুক ও মসলন্দপুর গ্রামের নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা নিজেই প্লাস্টিকের পানির পাইপ দিয়ে উপস্থিত লোকজনের সামনে তাদের প্রায় অর্ধ শতাধিক আঘাত করে। এক পর্যায়ে ইউপি সদস্য গলায় পা দিয়ে চেপে ধরেন।
এলাকাবাসীর দাবি, ওই এলাকায় তিন যুবক আল আমিন, শান্ত ও পারভেজ তাদের চুরির কারনে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও বাড়িঘরের বিভিন্ন জিনিস পত্র লুটে নিয়ে যায়। তাদের বিভিন্ন সময়ে স্বাভাবিকভাবে বিচার শালিস করায় তারা নিজেদের শুধরে নেয়নি। তাই রাগাণি¦ত হয়ে ইউপি সদস্য নিজেই লাঠি দিয়ে আঘাত করেছেন।
অভিযুক্ত বারদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক বলেন, তাদের বিচার করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছি। চোরেরা তার আত্মীয় হওয়ার কারণে এমনভাবে শাসন করেছেন। বিচার শালিসে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।
সু-শাসনের জন্য নাগরিক সুজনের সোনারগাঁও শাখার  সাধারণ সম্পাদক  মো. মিজানুর রহমান মামুন বলেন, ভিডিওতে যা দেখলাম কুকুরকেও এভাবে মানুষ মারতে পারে না। পেছনে হাত বেধে দুই ব্যাক্তি একের পর এক আঘাত করছেন। তবে তারা অপরাধী হলে পুলিশে দিতে পারতো।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, দুই যুবকে হাত বেধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD