বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি

সোনারগাঁওয়ে শিক্ষার্থী মীম হত্যাা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম(২২) হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ করে। প্রায় আধাঘন্টার অররোধে মহাসড়কের ঢাকাগামী লেনে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এর আগে তারা কলেজের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা যায়, সোনারগাঁও সরকারী কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার মীম গত ১০ অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের ৪দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি হাত পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়াল নগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে রায়হান নামের এক যুবকের সঙ্গে প্রেমের সর্ম্পকে বিয়ে করে মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের মামা খোকন শেখ সাগর পরদিন বুধবার বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়। লাশ উদ্ধারের পর ওই শিক্ষার্থীর স্বামী রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকান্ডের দায় স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে স্বীকারোক্তি দেয় স্বামী রায়হান।
সোনারগাঁও থানার পরিদর্শক ( তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন সোনারগাঁও নিউজকে বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নেয়।
তিনি আরো বলেন, কলেজ শিক্ষার্থী হত্যাকান্ডে জড়িত স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত কিনা বের করা চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD