শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাঁচপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা,

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ১০দফা নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা ও একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মোশাররফ হোসেন ও সোনারগাঁও থানার বিপুল পরিমাণ পুলিশ উপস্থিত ছিলেন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মোশাররফ হোসেন জানান, উপজেলার কাঁচপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের ১০ দফা নির্দেশনা অনুযায়ী বেসরকারী বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত কাচঁপুর জেনারেল হাসপাতালকে এক লাখ, কাচঁপুর মর্ডাণ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়াও শুভেচ্ছা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

অভিযানের খবরে কাঁচপুর এপ্যোলো হাসপাতাল তালা বন্ধ করে পালিয়ে যায় নার্স, ডাক্তার ও মালিক পক্ষ। এসময় ভবন মালিককে এ হাসপাতাল খুলতে না দিতে নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি এ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঠিক কাগজপত্র, সনদসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে নিকট দাখিল করতেও নির্দেশনা দেয় ভ্রাম্যমান আদালত।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD