রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বিপুল পরিমান ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযানে একটি নোহা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২ হাজার ৯’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন এহসান উল্লাহ ও মোহাম্মদ সফিউল আলম। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ একটি নোয়া প্রাইভেট কারে (চট্টমেট্রো-চ-১১-৫৭৫৬) তল্লাশি চালিয়ে মাদক কারবারী এহসান উল্লাহ ব্লাজারের ভেতরের পকেট থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারী মোহাম্মদ সফিউল আলমের জ্যাকেটের পকেট থেকে ১হাজার ৯’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮লাখ ৭০ হাজার টাকা। এসময় পুলিশ মাদক বহন করা নোহা প্রাইভেট কারটি আটক করে।

গ্রেফতারকৃত মাদক কারবারী এহসান উল্লাহ চট্টগ্রামের লোহাগড়া থানার সুফিবাদ কাজীপাড়া গ্রামের রফিক আহাম্মেদ এর ছেলে ও মোহাম্মদ সফিউল আলম চট্টগ্রামের লোহাগড়া থানার ফারাগা মনদোলারচর গ্রামের আহমেদ মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সোনারগাঁও নিউজকে জানান, এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD