নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চর্যাগানের আসর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ুর পঙ্খী লোকজ মঞ্চে ভাবনগর ফাউন্ডেশনের পরিবেশনায় এ চর্যাগানের গানের আসর অনুষ্ঠিত হয়। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫দিন ব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দশম দিনে এ গানের আসর হয়।
মঞ্চে ভাবনগর ফাউন্ডেশনের কন্ঠশিল্পীরা চর্যাগানের পুনর্জাগরনের হাজার বছরের পুরানো গান পরিবেশন করেন।
এর আগে ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে ‘ ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরন প্রসঙ্গ’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হকের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির সংস্কৃতি উপ- বিভাগের উপ পরিচালক ড. সাইমন জাকারিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেনের উপ- পরিচালক একেএম আজাদ সরকার।
ফাউন্ডেশনের আগত দর্শনার্থী, ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা চর্যাগানের আসর ও সেমিনার উপভোগ করেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান বলেন, দেশের হারিয়ে যাওয়া ঐহিত্যকে পুনরুদ্ধার করার লক্ষে ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রযুক্তির যুগে চর্যাগানের আসর আর তেমন দেখা যায় না। ফাউন্ডেশন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচয় ঘটিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে।
আপনার মতামত দিন