সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সোনারগাঁওয়ে ভূমি মেলার উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রোববার দুপুরে ভূমি মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, ভূমি সংক্রান্ত বিষয়ে গণশুনানি, ভূমি কর পরিশোধ, স্টল স্থাপন, লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, তথ্য আদান-প্রদান ও র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা ভূমি অফিস সোনারগাঁও ও কাঁচপুর সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আলমগীর হোসেন, সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, আবু বকর সিদ্দিক, পনির ভুইঁয়া, হিরালাল বাদশা, শেখ ফরিদ, এরশাদ হোসেন অন্য প্রমূখ।
এর আগে ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ভূমি মালিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শতশত মানুষ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD