সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার 

সোনারগাঁওয়ে নারীর সঙ্গে অশোভন আচরণ করায় যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নারীর সঙ্গে অশোভন আচরণ করায় ফাহাদুল ইসলাম নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত ওই যুবকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মেঘনা শিল্প নগরীরর ঝাউচর এলাকার শাসমুজ্জামান সামসুর স্ত্রী হিরা বেগম মিঠাই থেকে মিস্টি কেনার জন্য তার ব্যবহৃত প্রাইভেটকার দাড় করিয়ে রাখেন। পরে নাফ পরিবহনের একটি গাড়ি হিরা বেগমের গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। এ নিয়ে হিরা বেগমের সঙ্গে চালকের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহাদুল ইসলাম নামের এক যুবক এসে হিরা নামের ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করেন। এক পর্যায়ে আশপাশে থাকা লোকজন ওই যুবককে ধরে গণধোলাই দেয়। গধধোলাইয়ের পর স্থানীয়রা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD