Dhaka 10:47 pm, Monday, 5 October 2026

সোনারগাঁওয়ে মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

  • Reporter Name
  • Update Time : 08:47:01 am, Friday, 16 January 2026
  • 169 Time View
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ মাদক ব্যবসা বন্ধের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মুন্সিপুর ও আশেপাশের গ্রামের  সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েকশ’ নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বারদি-ধন্দি  সড়কের পাশে অবস্থান নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাড়া-মহল্লায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। এতে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের টাকা জোগাতে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংগের  উৎপাত বেড়ে গেছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা অবিলম্বে সোনারগাঁওকে মাদকমুক্ত দেখতে চাই। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Ripon Hasan

সোনারগাঁওয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে  অস্ত্র ও সিএনজিসহ গ্রেফতার ৬

সোনারগাঁওয়ে মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

Update Time : 08:47:01 am, Friday, 16 January 2026