বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে এক মাসের কারাদন্ড

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. ইব্রাহিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড প্রদান করেন।
বুধবার বিকেলে মেঘনা নদীর নুনেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার। এসময় মেঘনা উপজেলার বড়য়াকান্দি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. সিদ্দিকুর রহমান, একই গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. হোসেন, আবদুর সাত্তারের ছেলে মো. কামাল, আড়াই হাজার উপজেলার চর লক্ষীপুর গ্রামের রহম আলীর ছেলে জসীমউদ্দিন ও সোনারগাঁও উপজেলার রঘুবার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সরকারি আদেশ অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে আটক ৫ জেলেকে পৃথক ৫ টি মামলায় প্রত্যেককে ১ মাসের করে কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে দন্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD