বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
 শনিবার সকালে মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে সোনারগাঁও পৌরসভার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
সোনারগাঁও পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ৫৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারন সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সভাপতি শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে কোষাধ্যক্ষ ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা  আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ ফরিদ হোসেন, মোঃ বদরুল আলম চন্দন, মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সদস্য মো. ইভান, তোফাজ্জল হোসেন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা আক্তার, ইমরান মিয়া, রাবেয়া আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক এবং  মুক্তিযোদ্ধা তোবারক হোসেন পরিবারের সদস্যবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD