সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে রাজপথে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি জামায়েত এর হত্যা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের মেঘনাঘাট এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা,  পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, আতাউর রহমান আক্তার, মুক্তিযোদ্ধা সোহেল রানা, ওসমান গনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা নেকবর হোসেন নাহিদ,  আরিফুল ইসলাম রবিন, সামসু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ আহমেদসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এর আগে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনের প্রতিবাদ সভা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD