রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে শিক্ষার মানে সুশাসন প্রতিষ্টার নিমিত্ত অংশীজনদের নিয়ে আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার গুণগত মান নিয়ে সুশাসন প্রতিষ্টার নিমিত্ত অংশীজনদের অংশগ্রহনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় সোনারগাঁও উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভার আয়োজন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার সহকারী প্রাথমিক অফিসার সোহাগ হোসেন, এ এন এম মাহাবুব আলম, আড়াইহাজার উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, বন্দর উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, সোনারগাঁও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, খাদিজা খাতুন, সাংবাদিক আল আমিন তুষার, প্রধান শিক্ষক বি আর বিলকিস, আবুল বাশার, তোফাজ্জল হোসেন ভূইঁয়া, শিক্ষক সলিমুল্লাহ মিয়া, শারমিন ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার ১১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক সদস্য, দাতা সদস্য, অভিভাবক, সাংবাদিকরা অংশ নেন। আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষার গুণগত মান নাগরিক অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও তথ্য অধিকার প্রদান নিয়ে আলোচনা করা হয়।  এর আগে উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD