সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

ঢাকায় তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে খাইরুল ইসলাম সজিবের যোগদান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে ঢাকার তারুণ্যের সমাবেশে যোগদান করেন।
বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে বিশাল এক শোডাউনের মাধ্যমে তিনি যোগদান করেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকার নয়াপল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব’র নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীরা পূর্বের নির্দেশনা অনুযায়ী মতিঝিল শাপলা চত্বরে সকাল থেকেই উপস্থিত হতে থাকে। দুপুর হতেই পুরো এলাকায় মাথায় লাল টুপি পরে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে দলে দলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন ঢাকার রাজপথ। পরে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌছেন।
এদিকে এই সমাবেশ’কে প্রাণবন্ত ও শক্তিশালী করতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সহ জেলা ও সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD