সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁওয়ে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন করা হয়।

দৈনিক নয়াদিগন্তের মীর শফিকুল ইসলাম ও দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়।

কালবেলার সোনারগাঁও প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুস সাত্তার, আল-আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, মনিরুজ্জামান মনির, মাহবুব আলম সুমন,শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, মোকাররম মামুন, মশিউর রহমান, মাজহারুল ইসলাম, গাজী মোবারক হোসেন, দ্বীন ইসলাম অনিক প্রমুখ। এসময় সোনারগাঁওয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। সাংবাদিকরা সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবর দখল, নৈরাজ্যের প্রতিবাদ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাতারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ প্রকাশের জের ধরে গত ১৭ নভেম্বর কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১লা ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯ নভেম্বর নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি মীর শফিকুল ইসলাম ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD