শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা সোনারগাঁওয়ে মাদকের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন বেতন ও কারখানা চালুর দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবায় জেলা পর্যায়ে বিবি মরিয়মের নাবা চ্যাম্পিয়ন

এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,  ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী আশরাফ উদ্দিন বলেছেন, মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। তিনি মানুষের সেবা করার সুযোগ পেলে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসহ নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান।
তিনি আরও বলেন, মোগরাপাড়া ইউনিয়নকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাঁর। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচপীর দরগাহ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁর ভাবনার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় হাজী আশরাফ উদ্দিন আরও বলেন, জনপ্রতিনিধিত্ব তাঁর কাছে মানুষের সেবা করার একটি দায়িত্ব। এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা শোনা এবং সামর্থ্য অনুযায়ী সমাধানে ভূমিকা রাখাই তাঁর প্রধান উদ্দেশ্য। তিনি মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় তিনি নিজের জন্য দোয়া করার পাশাপাশি মোগরাপাড়া ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণের জন্যও মুসল্লিদের কাছে দোয়া চান। পাঁচপীর দরগাহ জামে মসজিদে জুমার নামাজ ও মতবিনিময়কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD