রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকদের সম্মানে সোমবার বিকেলে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সোনারগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

সোনারগাঁও উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, দেওয়ান মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা উত্তর এর আমির মোঃ ইসহাক মিয়া, সোনারগাঁও উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মোঃ রুহুল আমীন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাহজালাল, পনির ভূঁইয়া, হুমায়ুন কবির, মিজানুর রহমান, ফজলে রাব্বী সোহেল প্রমূখ। অনুষ্ঠানে সোনারগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ড. মোঃ ইকবাল হোসেন বলেন, সঠিক সংবাদ প্রকাশ করায় সোনারগাঁওয়ে যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও রাজনৈতিক মামলা হয়েছে এমন সাংবাদিকদের মামলার দায়িত্বভার আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রহণ করল। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ও সঠিক সংবাদ প্রকাশে কখনো আপোষ করবে না এটা আমরা বিশ্বাস করি। সাংবাদিকরা সমাজের দর্পন ও আয়না। এদের থেমে গেলে চলবে না। সোনারগাঁওয়ে এখন কারা কারা চাঁদাবাজী, দখলবাজী, সন্ত্রাসী কার্যক্রম, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম পরিচালনা করছে তাদের মুখোশ উম্মোচন করতে হবে। সত্য প্রকাশে কারো সাথে আপোষ করা যাবে না।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD