মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে সাংবাদিক মশিউরের ওপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ  ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিক ও শিক্ষক এর ওপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক  মশিউর রহমানকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক মশিউর দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক।
এ ঘটনায় রাতে আহতের ছোট ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে রাতেই সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, মঙ্গলবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁও জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে অংশ নেন সাংবাদিক ও শিক্ষক মশিউর রহমান।  প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিংমলের সামনে তাদের বহন করা অটোরিকশা যানজটে আটকে থাকে। এক পর্যায়ে হাবিবপুর গ্রামের লিটুর ছেলে কিশোর গ্যাংয়ের লিডার অন্তুুর নেতৃত্বে ৭-৮জনের একটি দল চারটি মোটরসাইকেলযোগে উল্টো পথে এসে অটোরিকশা গতিরোধ করে অশ্লীল ভাষায় অঙ্গিভঙ্গি করে ছাত্রীদের উক্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে মশিউর রহমান উক্ত্যক্ত করা ও উল্টোপথে এসে গতিরোধের বিষয়টি জানতে চাইলে তাকে টেনে হেচড়ে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি  মেরে মারাত্মকভাবে আহত করে। এক পর্যায়ে তিনি পার্শ্ববর্তী মার্কেটে গিয়ে আশ্রয় নিলে তাকে সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাংবাদিক মশিউর রহমান বলেন, কয়েকজন অচেনা যুবক চারটি মোটরসাইকেল যোগে এসে ছাত্রীদের উক্ত্যক্ত করছিল। তাদের বাধা দেওয়ায় তাকে পিটিয়ে আহত করে। পরে গ্যাংয়ের লিডার লিটুর ছেলে অন্তু বলে জানতে পারি।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ভাই বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD