শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে স্ত্রীর টাকা পয়সা ও স্বর্নালংকারসহ পরকিয়া প্রেমিকা নিয়ে স্বামী উধাও 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীর টাকা পয়সা ও স্বর্ণলংকার নিয়ে পরকিয়ায় প্রেমিকার সাথে স্বামী মাসুদ রানা উধাও হয়ে গেছে।  গত বুধবার সে সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গনির মোড় এলাকা থেকে পালিয়ে যায়।
জানা যায়,সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের নাগ পাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে মুসলিমা আক্তারের সাথে রংপুরের  মিঠাপুকুর লাহরী এলাকার গোলসান মিয়ার ছেলে মাসুদ রানার  গত তিন বছর আগে  নিজেদের পছন্দে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী মাসুদ রানা কারনে অকারনে স্ত্রী মুসলিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। প্রথম স্ত্রী সন্তানের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেন মাসুদ রানা। দুই স্ত্রী সংসারে থাকার পরও সে কাঁচপুর সোনাপুর এলাকার এক সন্তানের জননী জিয়াসমিন নামের এক গৃহবধূর সাথে পরকিয়া সম্পর্ক গড়ে উঠে।
এ বিষয়ে দ্বিতীয় স্ত্রী মুসলিমা আক্তার জানতে পারলে এনিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। প্রতিবাদ করলে স্ত্রীকে মারধর করত। গত ১ মার্চ বুধবার দুপুরে স্ত্রী কাজে থাকার সুযোগে ঘরে থাকা নগদ ৪৮ হাজার টাকা, এক ভরি স্বর্ণলংকার ও মোবাইল নিয়ে জিয়াসমিন নামের ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী মুসলিম আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন,  অভিযোগ পেয়েছি।  তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD